Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ২ মার্চ ২০২৫

পিএসসির নতুন ৭ সদস্যের শপথ গ্রহণ  

পিএসসির নতুন ৭ সদস্যের শপথ গ্রহণ  
ছবি: সংগৃহীত

সদ্য নিয়োগ পাওয়া পিএসসির সাত সদস্য শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের  শপথ পড়ান। 

১৮ ফেব্রুয়ারি পিএসসির সদস্য পদে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (গবেষনা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত তারা সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন। এ সাত জনের নিয়োগের পর এখন পিএসসির সদস্য সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। বর্তমানে পিএসসির চেয়ারম্যান হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
ফ্যাসিস্ট সরকারের সময়ে জ্বালানি খাত পঙ্গু করে রাখা হয়েছিলো: প্রধানমন্ত্রী
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েতে চালু দুই সার্ভিস সেতু
ফেনীতে বিএনপির সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য উইথড্র না করলে দুদকের বিরুদ্ধে মামলা: আসিফ
৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ উদ্দেশ্যমূলক নিউজ: হাসনাত
দেশে ফিরলেন মির্জা আব্বাস
আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প