Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৬:০৩, ২৩ মার্চ ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির মতামত জমা

জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির মতামত জমা
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২৩ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির প্রতিনিধি দল এ মতামতের খসড়া জমা দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল কমিশনের কাছে দলটির মতামত তুলে ধরে।

বিএনপি বলছে, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য জরুরি। দলটির প্রতিনিধি দল কমিশনের কাছে যে মতামত জমা দিয়েছে, তাতে তারা গণতান্ত্রিক সংস্কার, সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা এবং জনগণের মতামতকে গুরুত্ব দেয়ার ওপর জোর দিয়েছে।

২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অংশ নেয়। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের মতামত গ্রহণ করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ সংলাপ ও বিএনপির মতামত প্রদানের ঘটনা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা