Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগে আসামি ৫০০-এর অধিক

খুনি হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির মামলা

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিজেদের ৮৪৮ নিহত নেতাকর্মীর তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও-ভিডিও জমা দেয়া হয়েছে।

খুনি হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির মামলা
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া মফিয়ারাণী খুনি হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ অভিযোগে ৫০০-এর অধিককে আসামি করা হয়েছে।

এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে।

আরও পড়ুন<<>> আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিলো: জাতিসংঘ

বিভিন্ন তথ্য-উপাত্তসহ ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিজেদের ৮৪৮ নিহত নেতাকর্মীর তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও-ভিডিও জমা দেয়া হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা