Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:১২, ২৩ এপ্রিল ২০২৫

আদালতে রিমান্ড মঞ্জুর

পলক-শিরীন শারমিনসহ ১২ জন সংসদ ভবনে লুকিয়ে ছিলেন

পলক-শিরীন শারমিনসহ ১২ জন সংসদ ভবনে লুকিয়ে ছিলেন
ছবি: সবার দেশ

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট ২০২৪ সকাল ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন আত্মগোপনে ছিলেন। পরে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

বুধবার (২৩ এপ্রিল ২০২৫) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এ তথ্য প্রকাশ করেন জুনাইদ আহমেদ পলক। শুনানিতে পলক দাবি করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার একটি হত্যা মামলায় পলকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পলককে গত বছরের ১৫ আগস্ট গ্রেফতার করা হয়। এরপর হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলায় তাকে বিভিন্ন সময় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তাকে এ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এদিকে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট ২০২৪ একটি মামলা দায়ের হয়। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। গত ৩ অক্টোবর তিনি ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের জন্য আবেদন করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত