Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ২৪ মার্চ ২০২৫

নতুন রিমান্ডসহ মোট মেয়াদ দাঁড়াল ৬২ দিন

পলকের ফের ৪ দিনের রিমান্ড

পলকের ফের ৪ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ী থানায় ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

সকালে কারাগার থেকে পলককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তারা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, এর আগে বিভিন্ন মামলায় ৫৮ দিনের রিমান্ডে ছিলেন তার মক্কেল। নতুন করে এ রিমান্ড মঞ্জুরের ফলে তার মোট রিমান্ডের মেয়াদ দাঁড়াল ৬২ দিন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলি ছোড়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওবায়দুল ইসলাম। এ ঘটনায় নিহতের স্বজন মো. আলী বাদী হয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ ৫৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত