Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০২, ১৮ জুন ২০২৫

আপডেট: ০২:০৩, ১৮ জুন ২০২৫

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতেই জুলাই সনদ প্রকাশ: প্রধান উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতেই জুলাই সনদ প্রকাশ: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আগামী মাসে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ‘জুলাই সনদ’ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার—এমনই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সুষ্ঠু রাজনৈতিক উত্তরণ নিশ্চিত করতে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি অস্ট্রেলিয়া সরকারকে ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাতে অস্ট্রেলীয় হাইকমিশনার জানান, এখন থেকে ভিসার আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। বর্তমানে ৬৫ হাজারের বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং আরও ১৪ হাজার শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করছেন বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, অস্থির সময়ের পর আমরা এখন একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে সংবিধান, বিচারব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারে—এগুলোই একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি।

তিনি আরও বলেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি একটি সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে এবং আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা করবো।

সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান