Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৮ মে ২০২৫

ভিসা চালু করায় আমিরাতকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ভিসা চালু করায় আমিরাতকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা চালু করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৭ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএইর এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউএইর সহনশীলতা বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক। তিনি বলেন, বাংলাদেশের প্রতি আমাদের বন্ধুত্ব ও সংহতি জানাতে এসেছি। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে বিনিয়োগ, ভিসা ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদার করা হবে।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, ভিসার দরজা খোলার জন্য আমরা কৃতজ্ঞ। কিছু কাজ এখনও বাকি, তবে আমরা একসঙ্গে সমস্যাগুলো সমাধান করবো। তিনি ইউএইর বিনিয়োগ আগ্রহকেও স্বাগত জানান।

সম্প্রতি ইউএই বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। দ্রুত ভিসা পাচ্ছেন ব্যবসায়ী ও বিভিন্ন পেশার লোকজন। অনলাইনে আবার চালু হয়েছে দক্ষ কর্মীদের ভিসা আবেদনও।

এছাড়া নিরাপত্তা কর্মীদের জন্য ইতোমধ্যে ৫০০ ভিসা দেয়া হয়েছে, আরও এক হাজার প্রক্রিয়াধীন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হমোদি ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

বৈঠক শেষে ইউএই প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ