Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ৯ জুলাই ২০২৫

শেখ হাসিনার পালানোর পথ বন্ধ : প্রেস সচিব

শেখ হাসিনার পালানোর পথ বন্ধ : প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখন আর শেখ হাসিনার পালানোর কোনো পথ নেই। বুধবার (৯ জুলাই) বিবিসির প্রকাশিত অনুসন্ধানমূলক প্রতিবেদন উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম লেখেন, জুলাইয়ের গণআন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনা বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে শতাধিক শিশুর মৃত্যুর কথাও তুলে ধরা হয়েছে। এর ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অঙ্গনে বিচারের আওতায় আনার চাপ আরও বাড়বে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা যে দমন-পীড়ন, নির্যাতন ও সহিংসতা চালিয়েছেন, তার দায় এড়ানো যাবে না। শুধু শেখ হাসিনা নন, তার নির্দেশে যারা এসব সহিংসতা চালিয়েছে, তাদেরও শাস্তি পেতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। বিবিসি আই ইনভেস্টিগেশন ইউনিট ফাঁস হওয়া একটি ফোনালাপ যাচাই করে জানায়, এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “যেখানেই ওদের পাওয়া যাবে, গুলি করা হবে।”

২০২৩ সালের ১৮ জুলাই শেখ হাসিনা গণভবন থেকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন বলে জানায় একটি সূত্র। চলতি বছরের মার্চে অডিওটি ফাঁস হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অডিওটি যাচাই করে নিশ্চিত করেছে, এতে শোনা যাওয়া কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে মিলে যায়।

শফিকুল আলমের মতে, এ তথ্যই প্রমাণ করে শেখ হাসিনা ও তার সহযোগীরা বিক্ষোভকারীদের ওপর হামলার জন্য সরাসরি দায়ী।

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য