Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১৭ জুলাই ২০২৫

৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করলো ইসি

৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করলো ইসি
ছবি: সংগৃহীত

দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ জুলাই) কমিশনের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, নতুন নীতিমালার আওতায়ই এখন থেকে সংস্থা নিবন্ধিত হবে।

ইসির ভাষ্য অনুযায়ী, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের সময় যেসব সংস্থা নিবন্ধন পেয়েছিলো, তাদের অধিকাংশের কার্যক্রম ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিলো। সে প্রেক্ষিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক নিবন্ধনের বিদ্যমান নীতিমালাকে পুনর্গঠন করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এ লক্ষ্যে ইসি শিগগিরই একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করতে পারে।

২০০৮ সালে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক নিবন্ধনের প্রথা চালু করে ইসি। সে নির্বাচনে ১৩৮টি সংস্থার ১ লাখ ৫৯ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক কাজ করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকদের সংখ্যা ও সংস্থার সংখ্যা কমতে থাকে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ৮০টির মতো সংস্থার প্রায় ২০ হাজার পর্যবেক্ষক মাঠে ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ