Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ১০ জুলাই ২০২৫

বাদ গেল প্রতীক তালিকা থেকে

এনসিপির শাপলা নিয়ে ঘাপলা রয়েই গেলো ইসিতে

এনসিপির শাপলা নিয়ে ঘাপলা রয়েই গেলো ইসিতে
ছবি: সংগৃহীত

জাতীয় প্রতীক ‘শাপলা’ নিয়ে দ্বন্দ্বের অবসানে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে, এটি আর কোনও রাজনৈতিক দলকে বরাদ্দ দেয়া হবে না। নীতিগতভাবে এ প্রতীককে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান।

বুধবার (৯ জুলাই) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্তে পৌঁছেছি।

শাপলা নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে নাগরিক ঐক্য ও নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে কেন্দ্র করে। নাগরিক ঐক্য তাদের পুরনো প্রতীক ‘কেটলি’ বাদ দিয়ে শাপলা চাইলে, একই সময়ে এনসিপিও নিবন্ধনের সময় শাপলা প্রতীক দাবি করে। এ নিয়ে নির্বাচন কমিশনে দ্বন্দ্ব দেখা দেয়।

কমিশনের অভিমত, শাপলা যেহেতু বাংলাদেশের জাতীয় প্রতীক, তাই এটি কোনো রাজনৈতিক দলের প্রতীকে পরিণত করা সংবিধান ও জাতীয় মর্যাদার পরিপন্থী। কমিশনার আব্দুর রহমান বলেন, সংবিধানে জাতীয় প্রতীক ও পতাকার মর্যাদা রক্ষার জন্য বিধান রয়েছে। সে আলোকে আইন মেনেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়াতে যাচ্ছে ইসি। বর্তমানে তালিকাভুক্ত ৬৯টি প্রতীকের বিপরীতে এবার কমপক্ষে ১১৫টি প্রতীক বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে তফসিল সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিংয়ের জন্য।

তবে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নতুন তালিকায় ‘শাপলা’ প্রতীক আর থাকছে না—এ সিদ্ধান্ত চূড়ান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা