Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ১১ মে ২০২৫

গেজেট প্রকাশের পরই আ’লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

গেজেট প্রকাশের পরই আ’লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রোববার (১১ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, সরকারের গেজেট প্রকাশ হলে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে। গেজেট যদি কালই আসে, তাহলে সিদ্ধান্তও কালই হতে পারে। আমাদের সিদ্ধান্ত হবে দেশের বর্তমান বাস্তবতা ও চেতনার আলোকে।

উল্লেখ্য, ৭ মে মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে পাড়ি জমানোর পর নতুন রাজনৈতিক উদ্যোগ নেয় ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

গত দুই দিন রাজধানী ঢাকাসহ দেশের নানা জেলায় শিক্ষার্থী ও জনতা ‘আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা’ দাবিতে বিক্ষোভে অংশ নেয়। শনিবার রাতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ঘোষণা দেয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে এবং সে অনুযায়ী সোমবার গেজেট প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, গণদাবির প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা