Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২২:০৩, ২২ জুলাই ২০২৫

আলোচনায় রাজনৈতিক রূপরেখা

চার দলের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

চার দলের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এ বৈঠকে বিএনপির পক্ষে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ উপস্থিত রয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন বৈঠকে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমানও আলোচনায় যুক্ত হয়েছেন।

সূত্র জানায়, রাজনৈতিক সমঝোতা, নিরপেক্ষ নির্বাচনের পথনকশা এবং আগামী দিনের ক্ষমতা বিন্যাস ঘিরে এই আলোচনায় অগ্রাধিকার দেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা