Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ৩ জুলাই ২০২৫

আপডেট: ০০:২৩, ৩ জুলাই ২০২৫

এশিয়া কাপে চান্স পাওয়া নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

এশিয়া কাপে চান্স পাওয়া নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফাইল ছবি

২০২৬ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ফুটবল দলের এ ঐতিহাসিক অর্জন গোটা জাতির জন্য গর্বের।

আরও পড়ুন <<>> ঋতুপর্ণাদের জোড়া গোলে ইতিহাস, এশিয়া কাপে বাংলাদেশ

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ সাফল্য শুধু ক্রীড়াঙ্গনের নয়, বরং পুরো জাতির সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের মেয়েরা যেভাবে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশের নারী ফুটবল দল এবারই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক ইতিহাস রচিত হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য