Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ২০ জুলাই ২০২৫

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) রাতেই রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গিয়ে তিনি আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে খোঁজখবর নেন।

গণমাধ্যমকে তিনি জানান, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। এখানে আসার আগে উনার নির্দেশে আমি জামায়াত নেতাদের সঙ্গে কয়েকবার কথা বলেছি। ডা. শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন এবং ভালো আছেন।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। আমরা চাই দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুস্থ থাকুন, সক্রিয় থাকুন এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন।

এর আগে শনিবার (১৯ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান।

প্রথমবার দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পরই তিনি কাঁপতে শুরু করেন এবং নেতাকর্মীদের সহায়তায় বসতে বাধ্য হন। দ্বিতীয়বার বসে বক্তব্য চালিয়ে যাওয়ার পরও তার অসুস্থতা বাড়তে থাকে। এ সময় তার পাশে দলের চিকিৎসকদের উপস্থিত থাকতে দেখা যায়।

জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘ বক্তৃতা ও রোদে দাড়িয়ে থাকা অবস্থায় তার রক্তচাপ কিছুটা কমে গিয়েছিলো। তবে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য