Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ৩১ জুলাই ২০২৫

পূর্বাচল প্লট জালিয়াতি মামলা

রেহেনা ও ৩ লুটেরা সন্তানের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা

রেহেনা ও ৩ লুটেরা সন্তানের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা তিন মামলায় রাষ্ট্রীয় সম্পদ লুটেরা শেখ রেহেনা ও তার তিন সন্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পলাতক থাকায় শেখ রেহেনা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, তিনটি মামলায় আসামির তালিকায় শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৭ জন; আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জনের নাম রয়েছে।

আদালত আগামী ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে।

দুদকের মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দ ও আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করা হয়েছে। এ মামলার অগ্রগতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন