Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৩ আগস্ট ২০২৫

জুলাই সনদ নিয়ে ভুয়া চিঠি ছড়ানোয় পুলিশের কড়া হুঁশিয়ারি

জুলাই সনদ নিয়ে ভুয়া চিঠি ছড়ানোয় পুলিশের কড়া হুঁশিয়ারি
ফাইল ছবি

জুলাই সনদকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি ভুয়া চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ সদর দফতর এক বার্তায় জানিয়েছে, চিঠিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি পুলিশের কোনো দফতর থেকে ইস্যু করা হয়নি।

পুলিশ সদর দফতর জানায়, সম্প্রতি সদর দফতরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের ভুয়া চিঠি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে—

  • চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দফতর থেকে ইস্যু হয়নি।
  • এর বক্তব্য বানোয়াট, অনৈতিক এবং পুলিশ সদর দফতরের নীতিমালার পরিপন্থী।
  • চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে, তিনি উল্লিখিত শাখায় কর্মরত নন।

পুলিশ সদর দফতর সতর্ক করে বলেছে, ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের প্রতি সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য