Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ৩ আগস্ট ২০২৫

এনসিপিসহ ১৪৪ দলের নিবন্ধন শর্ত পূরণের সময়সীমা শেষ হচ্ছে আজ

এনসিপিসহ ১৪৪ দলের নিবন্ধন শর্ত পূরণের সময়সীমা শেষ হচ্ছে আজ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৪৪ রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত পূরণের সময়সীমা আজ রোববার (৩ আগস্ট) শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে এসব দলকে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে।

ইসি সূত্রে জানা গেছে, গত ২২ জুন পর্যন্ত ১৪৪টি দল নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করেছিলো। তবে প্রাথমিক যাচাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। এজন্য ইসি প্রতিটি দলকে ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিন সময় দিয়েছিলো, যার মেয়াদ আজ শেষ হচ্ছে।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য আবেদনকারী দলকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় ও ১০০টি উপজেলায় কমিটি এবং প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হয়। এছাড়া, পূর্বে সংসদ সদস্য থাকা বা পূর্ববর্তী নির্বাচনে পাঁচ শতাংশ ভোট প্রাপ্তির প্রমাণও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় প্রথমে প্রাথমিক বাছাই করা হয়। এরপর সরেজমিন তদন্ত শেষে দলগুলোর তথ্য যাচাই করে দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় ইসি। কোনও আপত্তি এলে শুনানি শেষে তা নিষ্পত্তি করা হয়। আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনও দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত প্রতিপালনে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এগুলো হলো জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা।

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি শুধুমাত্র জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে। এ প্রেক্ষাপটে ১৪৪ দলের জন্য আজকের সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে কত দল নিবন্ধনের সুযোগ পায়, সেটি রাজনৈতিক অঙ্গনে নজর কাড়বে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা