Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ২৫ জুলাই ২০২৫

দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই: সিইসি

দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে তার আর কোনও ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই—তিনি দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চান। তার প্রধান লক্ষ্য, জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া।

শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় সফরকালে যশোরে সাময়িক যাত্রাবিরতির সময় তিনি ওই মসজিদে নামাজ আদায় করেন।

সিইসি বলেন, দীর্ঘ সরকারি চাকরি জীবনে তিনি বহু দায়িত্ব পালন করেছেন এবং অভিজ্ঞতাও অর্জন করেছেন, তবে এখন যে দায়িত্ব তার কাঁধে এসেছে—তা দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 

এ নির্বাচন শুধু কমিশনের একার পক্ষে আয়োজন সম্ভব নয়, এটি সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মধ্যে হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে চাই। এজন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে।

এ সময় ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান সিইসি। একইসঙ্গে তিনি মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলেও অংশ নেন এবং গভীর শোক প্রকাশ করেন।

ঘটনাস্থলে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা