Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৪৩, ৭ আগস্ট ২০২৫

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস
ছবি: সংগৃহীত

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের পঞ্চম তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূসের দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপস্থিতি। বৈঠকে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলমান প্রশাসনিক সংস্কার, নির্বাচনকালীন ব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে আজকের বৈঠকে। পাশাপাশি সম্প্রতি ঘোষিত 'জুলাই ঘোষণাপত্র' অনুযায়ী বিভিন্ন নীতিগত নির্দেশনার বাস্তবায়ন নিয়েও দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।

সচিবালয়ে এমন উচ্চপর্যায়ের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, স্বচ্ছতা, এবং নিরপেক্ষতা বজায় রাখতে এ ধরনের সমন্বয় বৈঠক নিয়মিত আয়োজন করা হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ড. ইউনূস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ