Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ৭ আগস্ট ২০২৫

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক আজ, সভাপতিত্বতে ড. ইউনূস

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক আজ, সভাপতিত্বতে ড. ইউনূস
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো সচিবালয়ে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এটি প্রধান উপদেষ্টার দ্বিতীয়বারের মতো সচিবালয়ে অংশগ্রহণ, তবে নতুন ভবনে এটিই প্রথম বৈঠক। এর আগে, ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ের পুরাতন ৬ নম্বর ভবনের ১৩তলায় মন্ত্রিসভা কক্ষে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন ড. ইউনূস।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর শুরুতে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো। পরবর্তীতে সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কার করে সেটিকে প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে পুনর্গঠন করা হয়। এরপর থেকে সেখানেই নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়ে আসছে।

সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠক করার সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের। ওই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ