Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:৪১, ৬ জানুয়ারি ২০২৫

জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার

জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতে তিনি ঢাকা ছাড়তে পারেন। তার লন্ডন যাত্রার প্রক্রিয়া শেষে, রোববার (৫ জানুয়ারি) রাত ৯টায় গুলশানে তার বাসভবন 'ফিরোজা'য় দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বেগম জিয়া দলের নীতি-নির্ধারকদের জনগণ ও গণতন্ত্রের পক্ষে একত্রে কাজ করার নির্দেশনা দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ৭ জানুয়ারি রাতে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। তিনি দেশের জনগণের জন্য সুস্থ হয়ে ফিরে আসবেন এবং গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন।

বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যার মতো নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। চিকিৎসার জন্য প্রথমে তিনি তার বড় ছেলে তারেক রহমানের কাছে লন্ডনে যাবেন এবং পরে লিভার প্রতিস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালে চিকিৎসা নেবেন। এর আগেই তার চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র ও রিপোর্ট পাঠানো হয়েছে। 

খালেদা জিয়া ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা পেয়েছেন, এবং চিকিৎসা শেষে তিনি দেশে ফেরার পথে পবিত্র ওমরাহ পালন করতে পারেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান