Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১৪ আগস্ট ২০২৫

সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের কোনও অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের কোনও অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, সেনাপ্রধানের নিজস্ব কোনো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, ভবিষ্যতেও খোলার কোনো পরিকল্পনা নেই।

বুধবার ১৩ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে সেনাপ্রধানের নামে ভুয়া প্রোফাইল তৈরি করে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

আইএসপিআর জানিয়েছে, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রচারিত তথ্যের কারণে সাধারণ মানুষ ও গণমাধ্যম বিভ্রান্ত হতে পারে। তাই এ ধরনের অ্যাকাউন্ট থেকে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সেনাপ্রধানের নামে খোলা এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা