Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ১৯ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রতি আস্থা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সেনাবাহিনীর চলমান কার্যক্রম এবং স্থিতিশীলতা রক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর সম্পর্কে অবহিত করেন এবং সফরের অভিজ্ঞতা শেয়ার করেন।

এছাড়া, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, বিশেষ করে চাকরিচ্যুত সেনা সদস্যদের পুনর্বিচার সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রতি আস্থা প্রকাশ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ