Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১৮ আগস্ট ২০২৫

চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব

চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া অনুমোদিত হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণের আওতায় ৮২টি আসনের বিপরীতে শুনানি শুরু হবে ২৪ আগস্ট থেকে এবং চলবে চার দিনব্যাপী।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র থাকবে এবং প্রতি বুথে আগের ৫০০ জনের পরিবর্তে ৬০০ ভোটার সুবিধা পাবেন।

২২টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা