Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ৭ আগস্ট ২০২৫

জাতীয় নির্বাচন সম্পন্ন করাই এখন প্রধান দায়িত্ব: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন সম্পন্ন করাই এখন প্রধান দায়িত্ব: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের মূল লক্ষ্য হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা—বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 

গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এখন শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়, যার কেন্দ্রবিন্দু নির্বাচন।

প্রধান উপদেষ্টা বৈঠকে উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, 

নির্বাচন যেনো সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সাম্প্রতিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার সময় শিক্ষক মেহেরিন চৌধুরীর সাহসিকতার স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি পুরস্কার প্রবর্তন করা হবে।

প্রেস সচিব জানান, শিক্ষক মেহেরিন চৌধুরী জীবনবাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করেছেন—এ আত্মত্যাগ ও সাহসিকতা অনুপ্রেরণা হয়ে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য