Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ৩০ আগস্ট ২০২৫

জিএম কাদেরকে গ্রেফতারের দাবি

ঢামেকে নুরকে দেখতে এসে অবরুদ্ধ আসিফ নজরুল

ঢামেকে নুরকে দেখতে এসে অবরুদ্ধ আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) পৌঁছান।

নুরকে দেখে বের হওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে আসিফ নজরুল পুনরায় হাসপাতালে ঢুকে পড়েন। নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানায়।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩