Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২৫

দেশে ৩টি সুষ্ঠু নির্বাচন হলেও পরাজিতরা মানেনি: আলী রীয়াজ

দেশে ৩টি সুষ্ঠু নির্বাচন হলেও পরাজিতরা মানেনি: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে অন্তত তিনটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে পরাজিত পক্ষ সে ফলাফল মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তার মতে, শুধু নির্বাচন নয়, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, 

পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটিই যথেষ্ট নয়। দেশে প্রতিষ্ঠান তৈরি হয়নি বলেই গণতন্ত্রে রূপান্তর সম্ভব হয়নি।

আলোচনায় সুশাসনের জন্য নাগরিক—সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের ঐক্য আছে। কিন্তু তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। ছাত্রদের ছাত্র থাকতে দিতে হবে, শিক্ষকদের শিক্ষক। তাদের রাজনীতিবিদ বানানো যাবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা, তা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। দলগুলো নিজেদের স্বার্থে কথা বলছে। অথচ যে সন্ধিক্ষণ জনগণ ধারণ করছে, তাতে তারা জাতীয় ঐকমত্য প্রত্যাশা করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান