Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধন নিষ্পত্তির নির্দেশ

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধন নিষ্পত্তির নির্দেশ
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম জানান, সংশোধন আবেদনের ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি সংশোধন আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি। বর্তমানে পেন্ডিং রয়েছে ৮৭ হাজার ৬৪১টি আবেদন। ইসি জানিয়েছে, এগুলোও দ্রুত নিষ্পত্তি করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা