Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২১ এপ্রিল ২০২৫

নির্বাচন কমিশনের পদক্ষেপ

শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক

শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক
ফাইল ছবি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। 

তবে, এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিলো কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নথিপত্র অনুযায়ী, একটি চিঠির মাধ্যমে শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিকের এনআইডি লক করা হয়েছে। এ পদক্ষেপের ফলে তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কোনো সেবা গ্রহণ বা লেনদেন সম্ভব হবে না।

গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। তবে, এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট সাড়া পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এনআইডি লক করার সিদ্ধান্তটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়া হয়েছে। তবে, এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ পদক্ষেপকে কেউ কেউ শেখ পরিবারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি আইনি প্রক্রিয়ার অংশ।

এ বিষয়ে নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনআইডি লক করার বিষয়টি নির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে করা হয়েছে। এটি জাতীয় পরিচয় নিবন্ধন ব্যবস্থাপনার অংশ। তবে, তিনি এর পেছনের কারণ বা ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র একটি গুরুত্বপূর্ণ নথি, যা ভোটার নিবন্ধন থেকে শুরু করে ব্যাংকিং, ভ্রমণ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণের জন্য অপরিহার্য। এনআইডি লক হওয়ায় শেখ পরিবারের সদস্যরা এসব সেবা থেকে বঞ্চিত হবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা