Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজায় ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার

দুর্গাপূজায় ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের জন্য বিশেষ উপহার পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল ভারতের উদ্দেশে রপ্তানি করা হয়।

জানা গেছে, ‘চাষী’ ব্র্যান্ডের এ চালভর্তি একটি পিকআপ ভ্যান দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। পরে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে চালগুলো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে।

এর আগে সকালে চালবাহী পিকআপ ভ্যানটি আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমস ছাড়করণের সব প্রক্রিয়া সম্পন্ন করে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উপহার হিসেবে এই চাল পাঠানো হয়েছে, যা হাইকমিশনের মাধ্যমে ভারতে বিতরণ করা হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুত ছাড়করণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা পণ্য উপহার হিসেবে বিনিময় হয়ে থাকে। এবারও সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে, যা দুই দেশের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ দিককে আরও সুদৃঢ় করেছে।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত