Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা ঘিরে অপপ্রচার করছে প্রতিবেশী দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা ঘিরে অপপ্রচার করছে প্রতিবেশী দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের ভেতরে শান্তিপূর্ণ প্রস্তুতি চললেও পার্শ্ববর্তী দেশ নানা ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দফতরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও দিকনির্দেশনা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

জাহাঙ্গীর আলম বলেন, এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজামণ্ডপে প্রস্তুতির কাজ চলমান। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ পূজা ঘিরে অপপ্রচার চালাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং মিথ্যার বিপরীতে সত্য তথ্য প্রচার করতে হবে।

তিনি জানান, বর্তমানে দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি স্থানে ছোটখাটো ঘটনা ঘটতে পারে, যা অসাবধানতাবশত হতে পারে। তবে প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

পঞ্চগড়ের সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে প্রতিবেশী দেশের ভুয়া সংবাদ প্রকাশের সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে গণমাধ্যমকে সত্য প্রচার করতে হবে। একই সঙ্গে পূজা উদ্যোক্তাদেরও সতর্ক থাকতে হবে।

র‍্যাবের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের আগে র‍্যাবকে নিয়ে নানা সমালোচনা থাকলেও বর্তমানে তাদের কাজের প্রশংসা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে র‍্যাব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনঃনিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, এটি কোনও নতুন প্রথা নয়। আগে যেমন ছিল, এখনও নিয়ম মেনেই করা হচ্ছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ