Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলায় সরকারের নিন্দা

নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলায় সরকারের নিন্দা
ফাইল ছবি

নিউইয়র্কে বিএনপি ও ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন এবং তাসনিম জারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এক হামলার শিকার হন। দাবি করা হয়, এ হামলার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকরা জড়িত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘটনাকে ‘শেখ হাসিনার শাসনামলে প্রতিষ্ঠিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা’ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের ঘটনা সে লক্ষ্য অর্জনের পথে বড় বাধা।

সরকার জানায়, প্রতিনিধি দলের নিরাপত্তার জন্য আগে থেকেই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছিলো। নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ ও নিরাপদ পরিবহনের পরিকল্পনা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতার কারণে নির্ধারিত প্রটোকল ভঙ্গ করে বিকল্প পথে বের হতে হয়, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।

অভিযোগ করা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারের অনুরোধ সত্ত্বেও ভিভিআইপি প্রটোকল কার্যকর করেনি। এর ফলেই প্রতিনিধি দল অপ্রত্যাশিত হামলার মুখে পড়ে।

ঘটনার পরপরই নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ঘটনার ওপর তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টাসহ পুরো প্রতিনিধি দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম চলছে।

ঘোষণার শেষাংশে সতর্ক করে বলা হয়, দেশে বা বিদেশে—যেখানেই হোক না কেনো—রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো ঘটনা বরদাশত করা হবে না। এসব ঘটনায় কঠোর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত