Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ অধিবেশনে ইউনূসের সফর ঘিরে উত্তেজনা

নিউ ইয়র্কে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত

নিউ ইয়র্কে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ২ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে নিউ ইয়র্ক ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থক প্রবাসী নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচি ও হুঁশিয়ারিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভায় সভাপতি সিদ্দিকুর রহমান ঘোষণা দেন, ড. ইউনূসকে নিউ ইয়র্কে প্রতিহত করা হবে। তিনি জানান, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে বিক্ষোভ করবে সংগঠনটি। সিদ্দিকুর রহমান আরও দাবি করেন, গত আগস্টে কনস্যুলেট হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনও নেতাকর্মী গ্রেফতার হয়নি।

অপরদিকে, বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। নিউ ইয়র্কজুড়ে সভা করে তারা কর্মীদের করণীয় সম্পর্কে অবহিত করছেন। বিএনপি নেতা গিয়াস আহমেদ জানান, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি সতর্কবার্তা দেন— বিশৃঙ্খলা করলে এবার যুক্তরাষ্ট্র থেকেও তাদের বিতাড়িত হতে হবে।

জামায়াতের যুক্তরাষ্ট্র শাখা আনুষ্ঠানিকভাবে না থাকলেও প্রবাসী সমর্থকরা সাধারণ ব্যানারে সক্রিয়। তারা জানায়, প্রধান উপদেষ্টা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর তাহেরকে বরণ করতে প্রস্তুত। শিবিরের সাবেক নেতা সৈয়দ শারফিন মোর্শেদ আওয়ামী লীগের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সাধারণ প্রবাসীরাই শক্ত হাতে জবাব দেবে।

এছাড়া ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে এনআরবি কানেক্ট ডে ব্যানারে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের সঙ্গে প্রবাসীদের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান