Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন-এলডিসি-শ্রমিক ইস্যুতে আলোচনা

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন, এলডিসি থেকে উত্তরণ এবং শ্রম আইন সংশোধন—এ তিনটি ইস্যুতে বিএনপি নেতাদের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ ১১ জন শীর্ষ নেতা অংশ নেন।

বিনিয়োগ স্থগিত, নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ী মহল

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, শুধু দেশীয় নয়, বিদেশি বিনিয়োগকারীরাও জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সব ধরনের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে বসার মূলত দুটি কারণ—এলডিসি গ্র্যাজুয়েশন ও শ্রমিক ইস্যু। দুটিই ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার দাবি, এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য তেমন সহায়ক নয়। বরং এ মুহূর্তে তা স্থগিত রাখা প্রয়োজন। ব্যবসায়ীরাও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

শ্রম আইন সংশোধনে ব্যবসায়ীদের উদ্বেগ

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ব্যবসা-বাণিজ্যে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ হলো এলডিসি গ্র্যাজুয়েশন এবং শ্রম আইন সংশোধন। তার দাবি, শ্রম আইনের ১২৪টি প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনায় ১২২টিতে একমত হলেও দুটিতে ভিন্নমত রয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্তমানে ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে। বড় শিল্পে হাজার হাজার শ্রমিক থাকলেও মাত্র ২০ জনের আবেদনে আলাদা রেজিস্ট্রেশন দিলে শিল্প অচল হয়ে যাবে। এতে প্রকৃত শ্রমিক সংগঠনগুলোও ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকে অপব্যবহার করতে পারবে।

ব্যবসায়ীদের সতর্কতা ও প্রস্তাব

ব্যবসায়ী নেতারা বৈঠকে স্পষ্ট করেন, রাতারাতি অসংখ্য ট্রেড ইউনিয়ন গড়ে উঠলে শিল্পে স্থিতিশীলতা থাকবে না। তারা সময় নিয়ে এলডিসি উত্তরণ ও শ্রম আইন বাস্তবায়নের ওপর জোর দেন।

এ বৈঠককে রাজনৈতিক-অর্থনৈতিক সম্পর্কের নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ব্যবসায়ী মহল মনে করছে, রাজনৈতিক অস্থিরতা নিরসন ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই বিনিয়োগ ও শিল্পোন্নয়নের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা