Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির কাছে ৩০ আসন চেয়েছিল জামায়াত: মির্জা ফখরুল 

বিএনপির কাছে ৩০ আসন চেয়েছিল জামায়াত: মির্জা ফখরুল 
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী জোটসঙ্গী হলেও সম্পর্কের উষ্ণতা এখন শীতল হয়ে উঠছে। মূল বিরোধ তৈরি হয়েছে আসন ভাগাভাগি ও নির্বাচন পদ্ধতি নিয়ে।

সম্প্রতি কলকাতার দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জামায়াত তাদের কাছে ৩০টি আসন দাবি করেছিল। কিন্তু বিএনপি এতে সাড়া দেয়নি।

ফখরুল বলেন, জামায়াত আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের পছন্দ হয়নি। তিনি আরও বলেন, জামায়াত তাদের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তির তুলনায় বেশি গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, জামায়াত যত বড় শক্তি নয়, আমরা আগেও অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

অন্যদিকে নির্বাচন ব্যবস্থার প্রশ্নেও মতপার্থক্য স্পষ্ট। জামায়াতে ইসলামী নির্বাচন চায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে। কিন্তু বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। বিএনপির অবস্থান, ভোট হবে প্রচলিত নিয়ম অনুযায়ী, যেভাবে জনগণ ভোট দিতে অভ্যস্ত।

ফখরুল বলেন, মানুষ যে পদ্ধতিতে ভোট দিতে চায়, সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। জামায়াতও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও নিশ্চিত করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে রাজনৈতিক অস্থিরতা বা অশান্তির কোনো শঙ্কা নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

চূড়ান্ত আসন ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের এই অস্বস্তি জোটের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত