Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামীম আহমেদ (৪২) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি এক শোকবার্তায় শামীম আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি, দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চারজন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় তরুণের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার ফাইটাররা নিজের জীবন বিপন্ন করে অন্যদের জীবন বাঁচানোর যে উদাহরণ স্থাপন করেছেন, তা অনুসরণীয়। জাতি তাদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

শামীম আহমেদ গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। তিনি পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

এখনও চিকিৎসাধীন রয়েছেন— ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০), জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)।

এ অগ্নিকাণ্ডে শামীম আহমেদের ত্যাগ ও সাহসিকতা দেশের মানুষ ও ফায়ার সার্ভিসের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য