Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতি বাংলাদেশের বর্তমান সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই। ফলে নির্বাচন কমিশনের পক্ষে এ পদ্ধতিতে ভোট আয়োজনের কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা যে পদ্ধতিতে নির্বাচন করে আসছি, সেটিই সংবিধান ও আরপিওতে বিদ্যমান। সেখানে পিআর নেই। আরপিওতে নতুন পদ্ধতি যোগ করতে হলে আইন বদলাতে হবে। আমরা নিজেরা আইন বদলাতে পারি না।

নির্বাচন প্রচলিত পদ্ধতিতে না পিআর পদ্ধতিতে হবে— এমন প্রশ্নে তিনি বলেন, আরপিও পরিবর্তন করে নতুন কোনো ব্যবস্থা চালু করতে হলে জাতীয় সংসদে আইন সংশোধন করতে হবে। আবার যদি বলা হয় সংবিধানও বদলাতে হবে, তাহলে সেটি আরও বড় প্রক্রিয়া। তখন হয়তো বলা হবে আমি পিআরের বিরোধিতা করছি।

আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হয়, তবে আরপিও সংশোধনের পাশাপাশি সংবিধান পরিবর্তনও জরুরি হয়ে পড়বে। এ সময়ের মধ্যে তা করা সম্ভব নয়।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলগুলো নিজেদের মধ্যে আলোচনায় বসুক। একটি ফয়সালায় পৌঁছানো জরুরি। তাঁরা বুঝবেন, আমাদের এখতিয়ার কোথায় এবং কী সম্ভব আর কী অসম্ভব। যদি সত্যিই পিআর পদ্ধতি চান, তাহলে তা সাংবিধানিক ও আইনগত পথে আনতে হবে।


সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প