Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ০১:৪৭, ১০ আগস্ট ২০২৫

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: সিইসি

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: সিইসি
ছবি: সংগৃহীত

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শুক্রবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন। সিইসি বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশন পরিকল্পনা অনুযায়ী কাজ করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও উৎসবমুখর হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে প্রযুক্তি ও জনবল ব্যবস্থাপনায় নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।


সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা