Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৩ অক্টোবর ২০২৫

সমুদ্র উত্তাল, আমি বিশ্রামে আছি: শহিদুল আলম

সমুদ্র উত্তাল, আমি বিশ্রামে আছি: শহিদুল আলম
ছবি: সংগৃহীত

গাজা অভিমুখে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী নৌবহরের প্রায় সবকটি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর পর বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভিডিও বার্তা দিয়েছেন বহরে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

ভিডিওতে শহিদুল জানান, তিনি বর্তমানে ‘কনশানস্’ নামের জাহাজে অবস্থান করছেন। সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকায় তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তিনি বলেন, 

বমির পরপরই লাইভে আসাটা খুব সাধারণ কিছু নয়… তবে আমি ঠিক আছি। 

ক্যামেরা ঘুরিয়ে নিজের অবস্থা দেখিয়ে জানান, তিনি এখন মেঝেতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন।

শহিদুল আরও বলেন, ভিডিও রেকর্ড করার কিছুক্ষণ আগেই তিনি বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার চলাকালে কিংবা পরেই জাহাজ দুলতে শুরু করে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে জাহাজে থাকা একজন চিকিৎসক তার দেখাশোনা করছেন বলে জানান তিনি। ফেসবুক ক্যাপশনে লেখেন, সমুদ্র প্রচণ্ড উত্তাল। একটু আগে বমি করলাম, এখন শুয়ে আছি।

এর আগে বুধবার গভীর রাতে ফ্লোটিলা গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। সেনারা একে একে জাহাজগুলোতে ওঠে অধিকারকর্মীদের আটক করে এবং ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যায়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ জানায়, একটি বাদে সব জাহাজ আটক করা হয়েছে এবং বহরে থাকা ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ছিলো গাজার মানুষের জন্য আন্তর্জাতিক ত্রাণ সহায়তা মিশন। এতে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন। মোট ৪৩টি নৌযানের মধ্যে কয়েকটি স্পেন, ইতালি, তিউনিসিয়া ও গ্রিস থেকে যোগ দিয়েছিলো।

ভিডিও বার্তার শেষ অংশে শহিদুল আলম বলেন, এ অভিজ্ঞতা একেবারেই ভিন্নরকম। আশা করি, দ্রুতই আমরা এ পরিস্থিতি কাটিয়ে উঠবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান