Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩, ২ অক্টোবর ২০২৫

সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক শুরু করেছে ইসরায়েল

সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক শুরু করেছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার উদ্দেশে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে থামানোর হুমকির পর এবার বহরের জাহাজগুলো আটক করা শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেলগুলো থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, মিশনের বেশ কয়েকটি জাহাজকে অবৈধভাবে আটক করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্যামেরা অফলাইনে চলে গেছে এবং ইসরায়েলি সামরিক কর্মীরা জাহাজে উঠেছেন। সংগঠনটির দাবি, অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও অবস্থার নিশ্চয়তা দেয়ার জন্য তারা সক্রিয়ভাবে কাজ করছে।

এর আগে, বুধবার (১ অক্টোবর) ফিলিস্তিনি ভূখণ্ডের কাছে পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো বহরের দিকে অগ্রসর হয়। ফ্লোটিলার বিবৃতিতে অভিযোগ করা হয়, আলমা এবং সিরিয়াস নামের দুটি নৌকাকে ঘিরে ধরে ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো ভয় প্রদর্শনমূলক কৌশল ব্যবহার করে। এ সময় হঠাৎ করেই নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকরা গুরুতর ঝুঁকিতে পড়েছেন। তারা বলেন, এ ধরনের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড কেবল মানবিক মিশনকেই বিপন্ন করছে না, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও তা গভীর উদ্বেগের বিষয়।

ফ্লোটিলার আয়োজকরা আরও জানান, তাদের মিশনের লক্ষ্য হলো গাজায় সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ জানানো। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তারা নিরাপত্তার স্বার্থে এ অভিযান পরিচালনা করছে এবং চাইলে ত্রাণ কূটনৈতিক বা সরকারি চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেয়া যেতে পারে।

এ ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনেকেই বলছেন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আটক জাহাজগুলোর সঠিক অবস্থা এখনো স্পষ্ট নয়। আন্তর্জাতিক মহলে এ ঘটনাকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!