Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:২১, ১১ অক্টোবর ২০২৫

নোবেলজয়ী মারিয়া মাচাদোকে ড. ইউনূসের অভিনন্দন

নোবেলজয়ী মারিয়া মাচাদোকে ড. ইউনূসের অভিনন্দন
ছবি: সংগৃহীত

এ বছরের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) পাঠানো এক অভিনন্দন বার্তায় মাচাদোর সাহসী নেতৃত্ব, অবিচল গণতান্ত্রিক অবস্থান এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে উচ্চ প্রশংসা করেন ড. ইউনূস।

তিনি বলেন, ভেনিজুয়েলার গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।

ড. ইউনূস আরও বলেন, 

মাচাদো নির্যাতন ও নিপীড়নের মুখেও অবিচল থেকেছেন। দেশের মানুষের ন্যায় ও স্বাধীনতার ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকার কখনোই দুর্বল হয়নি। এ দৃঢ়তা গণতন্ত্রের মূল চেতনার প্রতীক।

নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র নির্ভর করে সেসব মানুষের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন—যারা ভয় ও দমননীতির মুখেও সত্য উচ্চারণের সাহস রাখেন। স্বাধীনতা সহজলভ্য নয়; এটি রক্ষা করতে হয় শব্দে, সাহসে ও দৃঢ়তায়।

বার্তার শেষে অধ্যাপক ইউনূস বলেন, মারিয়া কোরিনা মাচাদো এক উন্নত, ন্যায়নিষ্ঠ ও মানবিক বিশ্বের স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার এ প্রাপ্তি শুধু ভেনিজুয়েলার নয়, বরং স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী সারা বিশ্বের মানুষের অনুপ্রেরণা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য