Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১২ অক্টোবর ২০২৫

নৌবাহিনীর নিকট আটক ২৩৫ জেলে

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কোটি টাকার মালামাল জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কোটি টাকার মালামাল জব্দ
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজার ও কুতুবদিয়ার উপকূলে অভিযান চালিয়ে ২০ কোটি টাকার মাছ, জাল ও ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় ২৩৫ জন জেলেকে আটক করা হয়।

শনিবার (১১ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ এর অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনার সময় দেখতে পায়— কয়েকটি মাছ ধরার ট্রলার সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ শিকার করছে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে নৌবাহিনী ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৫০টি ক্ষতিকর ও অবৈধ বেহুন্দি জাল এবং বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা বলে জানায় আইএসপিআর।

অভিযান শেষে আটক ২৩৫ জন জেলেকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়। জব্দ মাছ, ট্রলার ও জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার কাছে জমা দেয়া হয়।

নৌবাহিনী জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার ঠেকাতে তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও হঠাৎ অভিযান পরিচালনার মাধ্যমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য