Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:১৬, ৪ অক্টোবর ২০২৫

মা ইলিশ রক্ষায় ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন 

মা ইলিশ রক্ষায় ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন 
ছবি: সংগৃহীত

ইলিশের প্রজনন মৌসুমে দেশের নদী, সমুদ্র ও উপকূলে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’। এ অভিযানে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করেছে ১৭টি যুদ্ধজাহাজ।

শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ২২ দিনব্যাপী এ সময়ে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ঘোষিত এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দেশের ৯টি জেলায় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী উপকূলজুড়ে চলছে বিশেষ নজরদারি।

কোথায় কোন জাহাজ মোতায়েন হয়েছে:

  • চাঁদপুর: বানৌজা ধানসিঁড়ি/শহীদ ফরিদ, বিএনডিবি গাংচিল
  • কক্সবাজার: বানৌজা অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর, শহীদ দৌলত
  • খুলনা: বানৌজা মেঘনা, চিত্রা/তিতাস
  • বাগেরহাট: বানৌজা করতোয়া, আবু বকর/দুর্গম
  • পিরোজপুর ও বরগুনা: বানৌজা সালাম, কুশিয়ারা
  • বরিশাল: বানৌজা পদ্মা, চিত্রা/তিতাস
  • পটুয়াখালী: এলসিভিপি–০১৩

নৌবাহিনী জানায়, যুদ্ধজাহাজ, ক্রাফট ও বোটসমূহ সার্বক্ষণিক টহলে রয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে দেশি-বিদেশি অবৈধ মাছ শিকার প্রতিরোধে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট।

অভিযানকে সফল করতে নৌবাহিনী স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদফতরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। অবৈধ মাছ ধরায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হবে।

নৌবাহিনী বলছে, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা হলে জাতীয় মাছের প্রাচুর্য যেমন বাড়বে, তেমনি দেশের সামগ্রিক মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী