Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ৩ নভেম্বর ২০২৫

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ–২০২৪-এর ধারা ২৫ (ক)(৩) অনুযায়ী, মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি প্রশাসকের দায়িত্ব পালন করবেন এবং নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা গ্রহণ করবেন।

এর আগে গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে তাকে সরিয়ে দেয়ার কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

প্রশাসক পরিবর্তনের এ সিদ্ধান্তে ডিএসসিসির প্রশাসনিক পরিমণ্ডলে নতুন গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ