Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮, ৫ অক্টোবর ২০২৫

ডিএসসিসির বেসরকারি বাজার পরিচালনায় লাইসেন্স বাধ্যতামূলক

ডিএসসিসির বেসরকারি বাজার পরিচালনায় লাইসেন্স বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষণা করেছে, দক্ষিণ সিটি এলাকায় বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া বাজার স্থাপন বা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিএসসিসি জানিয়েছে, প্রবিধানমালা ২০২২-এর আওতায়, সরকার ব্যতীত কেউ দক্ষিণ সিটির অধিক্ষেত্রে জমি, স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো বা খোলা জায়গায় যেখানে বহু ক্রেতা–বিক্রেতার মধ্যে খাদ্য, ভোগ্যপণ্য, শাকসবজি, পানীয়, পশু-পাখিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেচাকেনা হয়, সেখানে বেসরকারি বাজার পরিচালনায় লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।

লাইসেন্স ছাড়া বাজার পরিচালনার ক্ষেত্রে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ধারা ৯২-এর অধীনে পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিক অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিএসসিসি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ