Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৩, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ৪ জনের মৃত্যু, আহত শতাধিক

ভূমিকম্পে ৪ জনের মৃত্যু, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল সাড়ে ১০টার পর রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যে ভবন দুলতে শুরু করলে হাজারো মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। ভয়াবহ এ কম্পনে ঢাকায় তিনজন ও নারায়ণগঞ্জে একজনসহ মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

ঢাকার পুরান ঢাকার কসাইটুলি এলাকায় পাঁচতলা ভবনের রেলিং ধসে নিহতদের মধ্যে একজন রাফিউল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আরেকজন সবুজ (৩০) এবং অপরজন ৮ বছরের এক শিশু। তারা সড়ক দিয়ে হাঁটার সময় রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনজনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় রাস্তার পাশের একটি দেয়াল ভেঙে পড়ে নবজাতক ফাতেমার মৃত্যু হয়। শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

এদিকে নরসিংদী জেলায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি। শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একতলা বাড়ির ওপর পড়ে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর বাবা–ছেলেকে ঢাকায় রেফার করা হয়। জেলার ছয়টি উপজেলাতেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. গুলশানা কবির জানান, ভূমিকম্পে প্রায় অর্ধশতাধিক নারী–পুরুষ চিকিৎসা নিয়েছেন এবং এখনো রোগীরা হাসপাতালে আসছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে নরসিংদীকেই চিহ্নিত করা হয়েছে। কম্পন শুরু হতেই পুরো শহর কেঁপে ওঠে, মানুষ দৌড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে থাকে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে— ঢাকা মেডিকেল কলেজে আহত ১০ জন, গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে ১০ জন, নরসিংদী জেলায় ৫৫ জনসহ বিভিন্ন এলাকা থেকে আহতদের খবর পাওয়া যাচ্ছে। মোট আহতের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

তীব্র কম্পনের ফলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। সাবস্টেশনের যন্ত্রাংশ আগুনে পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ জানান, পলাশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ভূমিকম্পের অভিঘাতেই সাবস্টেশনে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত লাইনগুলো পুনরুদ্ধারের কাজ চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮