Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২৭ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৩১, ২৭ নভেম্বর ২০২৫

ক্যাডার ১,৭৫৫, নন–ক্যাডার ৩৯৫

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বহুল প্রতীক্ষিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মোট ১,৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারেই পদ রয়েছে ৬৫০টি। পাশাপাশি নন–ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে আরও ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট থেকে।

আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৪ ডিসেম্বর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন এবং আবেদন ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩ জানুয়ারি।

আরও পড়ুন <<>> ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

পিএসসি জানিয়েছে, অন্যান্য বিসিএসের মতো এবারও বয়সসীমা, যোগ্যতা, সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি বিজ্ঞপ্তিতেই বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ