Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ১৬ জানুয়ারি ২০২৫

জাবেদ পাটোয়ারী, বনজ কুমারের পাসপোর্ট বাতিল

জাবেদ পাটোয়ারী, বনজ কুমারের পাসপোর্ট বাতিল
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সাবেক আইজিপি শহীদুল হক অবসরে গেলে জাবেদ পাটোয়ারীকে আইজিপি করা হয়। ২০১৮ সালে তিনি দায়িত্বে থাকাকালে পুলিশের সহযোগিতায় একতরফা ও ‘রাতের ভোট’ অনুষ্ঠিত হয়। ওই ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

পরে ২০২০ সালের ১৩ এপ্রিল জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত করে মাফিয়া শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়। 

অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে। তাদের দেশে ফিরতে নির্দেশ দেয়া হয়। জাবেদ পাটোয়ারী বাদে সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। 

নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি ফেরেননি। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের তথ্যানুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন। পরে তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য