Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ১৫ জানুয়ারি ২০২৬

এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার

এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংরক্ষিত ও গোপন তথ্য চুরি করে অবৈধভাবে বিক্রির মাধ্যমে প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মচারীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন নির্বাচন কমিশনে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এ সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাচার, এনআইডি সংশোধনের নামে ভুয়া তথ্য সংযোজনসহ নানা ধরনের গুরুতর অপরাধে জড়িত ছিল।

সিআইডি সূত্র জানায়, চক্রটি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তথ্যভাণ্ডারে অননুমোদিতভাবে প্রবেশ করে নাগরিকদের এনআইডি সংক্রান্ত তথ্য সংশোধন এবং ব্যক্তিগত তথ্য বিভিন্ন অসাধু পক্ষের কাছে বিক্রি করত। এর বিনিময়ে তারা নিয়মিতভাবে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিত।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করে আসছিল। এ ঘটনায় নির্বাচন কমিশনের আরও কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত আছেন কি না, তা নিরূপণে সিআইডি পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ জালিয়াতির পরিধি, কতজন নাগরিকের তথ্য ঝুঁকিতে পড়েছে এবং এ তথ্য ব্যবহার করে কোনো আর্থিক বা রাষ্ট্রীয় জালিয়াতি সংঘটিত হয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এনআইডি ব্যবস্থাপনায় বিদ্যমান নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতেও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গ্রেপ্তারকৃতদের পরিচয়, অপরাধের কৌশল এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।

সিআইডি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ গ্রেপ্তারের মাধ্যমে এনআইডি জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য পাচারের সঙ্গে জড়িত একটি বৃহৎ চক্র উন্মোচনের পথ খুলে যাবে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা