Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৭, ৫ ডিসেম্বর ২০২৫

তফসিল ও নির্বাচনের তারিখ নিয়ে সতর্ক করল ইসি

তফসিল নিয়ে রাষ্ট্রপতি-ইসি বৈঠক ১০ ডিসেম্বর

তফসিল নিয়ে রাষ্ট্রপতি-ইসি বৈঠক ১০ ডিসেম্বর
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা জোরালো হলেও নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে—এ মুহূর্তে তফসিল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই গুজব বা অনুমাননির্ভর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে গণমাধ্যমসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, কেউ যদি তফসিল বা নির্বাচনের তারিখ নিয়ে কিছু বলে থাকে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত অনুমান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ইসি সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কমিশন আগামী রোববার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। ওই বৈঠকে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ও কার্যক্রম চূড়ান্ত করা হতে পারে।

এদিকে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চান কমিশন। ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য ইসি চিঠি পাঠিয়েছে। রাষ্ট্রপতি সে চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় জানিয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ